বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

৭ ও ৮ মের আগাম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা। ঢাকায় ফিরতে চাওয়া যাত্রীদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ৭ ও ৮ মের টিকিট বিক্রি হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য ঈদ শেষে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি স্টেশনগুলোর কাউন্টারে। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছিল।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।

এনটি