শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জে গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে ‘এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেড’-এর গোডাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গোডাউন মালিক।

বুধবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাইর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর মুসল্লিরা দেখেন গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে তারা মসজিদের মাইকে মহল্লাবাসীকে আগুন নেভানোর জন্য আহ্বান করেন। গ্রামবাসী আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউন মালিক ব্যবসায়ী নূর কায়েম সবুজ বলেন, ‘এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেডকে গোডাউনটি ভাড়া দেওয়া হয়েছিলো। তারা এখানে বিপুল পরিমাণ মুরগির খাদ্য মজুত রেখেছিলেন। গোডাউনে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লাগল, সেটা বুঝতে পারছি না। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মুরগির খাদ্য নষ্ট হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ