শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যুদ্ধের মধ্যে ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধের মাঝেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাস একটি জ্বালানি বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ প্রাণহানি হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতির উদ্দেশে নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পশ্চিম রিভন অঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, একটি কার ও একটি জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

এ সময় তিনি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

অপরদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এইড অ্যানতন গেরাশচেনকোর বরাতে জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭-এ পৌঁছেছে।

খবরে প্রকাশ, মঙ্গলবার রাতে কিয়েভ-চপ হাইওয়েতে সংঘটিত এ দুর্ঘটনার পর তিনটি পরিবহনেই আগুন ধরে যায়।

বাসটিতে থাকা ৩৮ যাত্রীর মধ্যে মাত্র ১২ জন রক্ষা পেয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার চলমান হামলায় মাঝে মঙ্গলবারও অন্তত ২১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। পূর্ব ইউক্রেনের দোনেৎসক অঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে।

এক মাস আগে ক্রামাতোস্ক শহরের রেলস্টেশনে রাশিয়ান হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর এটিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ