শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রথম আরব দেশ হিসেবে মহাশূন্যে অভিযাত্রী পাঠাবে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন অভিযাত্রী পাঠাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মহাশূন্যে অভিযাত্রী পাঠাবে তারা।

রোববার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

বেসরকারি প্রতিষ্ঠান এক্সজিওম স্পেসের কাছ থেকে স্পেসএক্স রকেটের একটি আসন কিনে মহাশূন্যযাত্রা শুরু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ রকেটের মাধ্যমে তারা ছয় মাসের এক দীর্ঘ মিশনের জন্য অভিযাত্রী পাঠাবে। স্পেসএক্স ক্রু-৬ মিশনে অংশ নিবেন আমিরাতের মহাকাশচারী।

২০২৩ সালের প্রথম ছয় মাসের মধ্যেই স্পেসএক্স রকেটটি উৎক্ষেপণ করা হবে। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে এ রকেট উৎক্ষেপণের কর্মকাণ্ড সম্পন্ন হবে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের এ মহাশূন্য অভিযানের কথা ঘোষণা করা হয়। আমিরাতের মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার জানিয়েছে, প্রথম আরব দেশ হিসেবে দীর্ঘ সময়ের জন্য মহাশূন্যে অভিযাত্রী পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার ও এক্সজিওম স্পেসের চুক্তি হওয়ার পর এ মহাশূন্য অভিযানের কথা ঘোষণা করা হয়। সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ