শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তীব্র গরমে মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে মার্চ মাস জুড়ে তীব্র গরমে ২৫ জনের মৃত্যু হয়েছে।

গত পাঁচ বছরে মহারাষ্ট্রে গরমে এত মানুষের মৃত্যু হয়নি। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে বিদর্ভ থেকে। গরমে সেখানে প্রাণ হারিয়েছে ১৫ জন।

কয়েকদিন ধরে উত্তর মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া ও বিদর্ভে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের প্রায় চারশ' মানুষের হিট স্ট্রোক হয়েছে। এর আগে, ২০১৬ সালে তীব্র তাপপ্রবাহে মহারাষ্ট্রে ১৯ জন মারা গিয়েছিলেন। মহারাষ্ট্র ছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানাতেও তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ