বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

আসামে জেসিসি বৈঠকে বসতে যাচ্ছেন মোমেন-জয়শঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্রস্তাবনায় চলতি মাসের ২৭-২৯ আসাম রাজধানী গুয়াহাটিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। এবারই প্রথম নয়াদিল্লির বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠক।

ইন্ডিয়া নিউজ স্ট্রিম সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ২৮-২৯ মে গুয়াহাটিতে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক ‘এশিয়ান কনফ্লুয়েন্স’ এর আয়োজন করেছে। তাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত থাকবেন। প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লিকে ভেন্যু হিসেবে প্রস্তাব করা হলেও পরবর্তীতে নতুন এ ভেন্যু নির্ধারণ করা হয়। কারণ ওই সময় উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী তাতে উপস্থিত থাকবেন।

জেসিসির সহ-সভাপতি হিসেবে থাকবেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। জেসিসির আলোচ্যসূচিতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তারিখ চূড়ান্ত করা হবে। জুলাই মাসে এ সফর হওয়ার সম্ভাবনা আছে। বৈঠকে কোভিড-১৯ টিকার যৌথ উৎপাদন ছাড়াও তা বাংলাদেশ-নির্দিষ্ট ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) যত দ্রুত সম্ভব সম্পন্ন করার নির্দেশনা দেবে।

এর আগে গত ৬ জানুয়ারি এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ওই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় লিখেন, ‘ভারতে শিগগিরই যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের জন্য আমি তাঁকে (পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন) আমন্ত্রণ জানিয়েছি। ’ তখন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে জেসিসি বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমন্ত্রণ জানিয়েছেন।

গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ