শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীর চৌমুহনীতে শতাধিক দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়েছে শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর ব্যাংক রোডের পাশের মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে যায় শতাধিক দোকান। আগুন নেভাতে গিয়ে আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিংকু নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।

বাজারের প্রতিটি দোকানে ৫০ লাখ টাকার বেশি মালামাল ছিল বলে দাবি ব্যবসায়ীদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ