শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হজের প্রথম ফ্লাইট ৩১ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩১ মে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মাহবুব আলী জানান, ৭৫ ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন। তাদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

সচিবালয়ে অনুষ্ঠিত হওয়া ওই সভায় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম।

তিনি জানান, হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব ছিল এক লাখ ২৫ হাজার টাকা। বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে ভাড়া আরও কমানোর জন্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ