শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

লিবিয়ার উপকূলে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ। দেশটির রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।

লিবিয়ান টিভি আল-আহরারের খবরে বলা হয়, ‘উপকূলে ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৬০০ অভিবাসীকে আটক করা।’ আটককৃতদের একাধিক ছবি ও ভিডিও রিলিজ করেছে টিভি চ্যানেলটি।

মিসরাতা মেট্রোপলিটন পুলিশের ফেসবুকেও এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছে। মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেট পরিচয়ে প্রচারিত এক বার্তায় বলা হয়, প্রায় ৬০০ অবৈধ অভিবাসী সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।

আটকদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। তারা জারিখ উপকূল থেকে নৌকাযোগে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানার প্রস্তুতি নিচ্ছিলেন।

এদিকে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, আটক অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি থাকায় তাৎক্ষণিকভাবে দু’জন কর্মকর্তাকে ডিটেনশন সেন্টার ফলোআপের দায়িত্ব দেয়া হয়েছে। তারা আইওএম এবং স্থানীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। আটক অভিবাসীদের একটি অংশকে ত্রিপোলী নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

লিবিয়ান পুলিশের তথ্য অনুযায়ী মোট ৫৪১ জন আটক করা হয়েছে, যার মধ্যে ৫ শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে।

দূতাবাস টিম রোববার ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। আটকদের নাগরিকত্ব যাচাই-বাছাই শুরু করা হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে কতজন বাংলাদেশি রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, শনিবার আটক অভিবাসীদের প্রথমে জেলা শহর মিসরাতার একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখানে গাদাগাদি হওয়ায় একটি অংশকে রাজধানী ত্রিপোলীর বিমানবন্দর সড়কের একটি কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদের খাদ্য, পানীয় এবং অন্য জরুরি সহায়তা প্রদান করেছে পুলিশ। নাগরিকত্ব যাচাই শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে ২০১৬ সালে ছয় শতাধিক বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর এটাই বিপুল সংখ্যক বাংলাদেশি আটক হলেন লিবিয়ায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ