শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিদেশে যাচ্ছেন শেহবাজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যাচ্ছেন মুসলিম লীগ নেতা শেহবাজ শরিফ।

খুব শিগগিরই ৫০ সদস্যের একটি দল নিয়ে সৌদি আরব যাবেন তিনি; এই সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতারা ও সরকারি কর্মকর্তা ছাড়াও থাকছেন তার নাতি-নাতনি।

জিও নিউজ এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি সফরে পাকিস্তানি প্রতিনিধি দলের অর্ধশতাধিক সদস্য শেহবাজের সঙ্গেই রওয়ানা হবেন। এছাড়া বিভিন্ন গন্তব্য থেকে পৌঁছানো আরও কয়েকজন সৌদি আরবে তাদের সঙ্গে যোগ দেবেন।

শেহবাজের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টো জারদারি, যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মেহমুদ প্রমুখ।

পরিবারের সদস্যদের মধ্যে এই সফরে শেহবাজের সঙ্গে অংশ নিতে পারেন তার ছেলে হামজা শেহবাজ, ছেলের স্ত্রী ও তাদের মেয়ে। আরও রয়েছেন শেহবাজ শরিফের ভাতিজা ইউসুফ আব্বাস শরিফ, তার স্ত্রী ও ছেলে।

বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী।

পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শেহবাজ শরিফ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ