শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফো*রণে দুই বিদেশিসহ নি*হত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি গাড়ি বিস্ফোরণে দুই বিদেশি নাগরিকসহ অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের কাছে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে রাখা একটি গাড়িতে এ বিস্ফোরণ হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি দুই বিদেশি নাগরিকসহ প্রভাষকদের পরিবহন করছিল, যারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান শেষে ফিরছিলেন। নিহত দুই বিদেশি চীনা ভাষা বিভাগে শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে সাত থেকে আটজন ছিলেন। তবে, হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

টেলিভিশনের ফুটেজে একটি সাদা গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে এবং এর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘটনাটি ঘটার সময় গাড়িটি বাণিজ্য বিভাগের পাশে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে ঘুরছিল বলে মনে হয়েছিল।

ফুটেজে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকেও দেখা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ