শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে যুক্ত হচ্ছে আরও ৪ ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদে যাত্রী পারাপারে চাপ কমাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে আরও চারটি ফেরি যুক্ত করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

রোববার (২৪ এপ্রিল) বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান একথা জানান।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ ঘনিয়ে আসায় ঘাট এলাকায় বেড়েছে যাত্রী ও ছোট বড় বিভিন্ন যানবাহনের চাপ। তাই যাত্রীদের ভোগান্তি এড়াতে এ নৌ-রুটে মানুষ ও হালকা যানবাহন পারাপারে আরও চারটি ফেরি বাড়ানো হবে। এতে বহরে ফেরির সংখ্যা দাঁড়াবে ১০।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ঈদে ফেরি থাকবে ১০টি। চালু ৬টির সঙ্গে আরও ৪টি যুক্ত করা হবে। এর মধ্যেই একটি ‘মিডিয়াম’ ফেরি ক্যামেলিয়া বহরে যুক্ত হয়েছে বলেও তিনি জানান।

তিনি জানান, এ রুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের জন্য আমরা সেতু কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আশা করছি এটি অনুমোদন হবে। সেক্ষেত্রে শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে। এই নৌ-রুটে যেহেতু শুধু ছোট গাড়ি পার হবে সেক্ষেত্রে ১০টি ফেরি পর্যাপ্ত মনে হয়।

তিনি আরও বলেন, যাত্রী সাধারণের সুবিধার্থে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। আর শিমুলিয়া-মাঝিকান্দি থেকে ২৪ ঘণ্টাই লঞ্চ চলাচল করবে। লঞ্চ মালিকদের বলা হয়েছে যেন লঞ্চের সংখ্যা বৃদ্ধি করেন। নতুন চারটি ফেরি আগামী মঙ্গলবারের মধ্যে ডকইয়ার্ড থেকে এনে বহরে যুক্ত করা হবে। আশা করা হচ্ছে, আগামী বুধ-বৃহস্পতিবার থেকেই ঘাটে যাত্রীদের চাপ শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ