শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সুদানের দারফুরে সংঘ*র্ষে নিহ*ত অন্তত ১৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানের বিরোধপূর্ণ দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফুজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র আদম রেগাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার শুরু হওয়া এই সংঘর্ষে গত রবিবার অন্তত ১৬০ জন নিহত হন এবং আহত হন অন্তত ৯৮ জন।

সংঘর্ষ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের ২ জনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সেদিন অন্তত ৮ জন নিহত হন।

আহতরা যাতে নিরাপদে হাসপাতালে যেতে পারেন তা নিশ্চিত করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি বিবদমান গোত্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এ সংঘর্ষের কারণে ২০ হাজারের মতো মানুষ বাস্তুহারা হয়েছে বলে জানিয়েছে দারফুর আইনজীবী সমিতি।

গত রবিবার অনলাইনে পোস্ট করা ছবিতে ক্রেইনিক শহরের বাড়িঘরে আগুন লাগার দৃশ্য দেখা যায়। তবে বার্তা সংস্থা এএফপি তাৎক্ষণিকভাবে সেসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ