শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা। বেলা বাড়ার সাথে সাথে প্রখর তাপ নিয়ে রোদ ছড়াচ্ছে সূর্য। কড়া রোদ আর গরমে বিপর্যস্ত জনজীবন।

আজ সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববারও চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই নিয়ে টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এটিই আজ সোমবার ও গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা।

শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত তিন দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে। আরো কিছুদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ