শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যাত্রী থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদকে সামনে রেখে যাত্রীদের চাপে ফেলে অতিরিক্ত অর্থ আদায় আমাদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সদরঘাট টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে লঞ্চে ভ্রমণ করছেন৷ তারা মোটামুটি সন্তুষ্ট।

এ ছাড়া শৃঙ্খলা রক্ষায় লঞ্চে মোটরসাইকেল না ওঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি ট্রিপে যাত্রী নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাত্রীর চাপ বেশি হলে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সবাই নির্দেশনা মানলে বাকিটা সামলে নেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ