শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

আজ রোববার দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দোতলায় এ ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টার ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।

তার মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন ও ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।

এদিকে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নাসরিন সুলতানা ইভা। তার প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ২৫। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কেন্দ্রে পরীক্ষা দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ