শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আঞ্চলিক উত্তেজনা কমাতে বাগদাদে ইরান-সৌদি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা কমাতে প্রতিবেশী সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে প্রধান আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরব পঞ্চমবারের মতো বৈঠকে বসেছে।

আজ রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুরো মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব একে অপরের বিরোধী দলগুলোকে সমর্থন দিয়ে থাকে। যেমন, ইয়েমেন সরকারকে সমর্থন দেয় সৌদি আরব, অন্যদিকে, সেখানে সরকারবিরোধী হুতিদের সমর্থন দেয় ইরান।

এতে আরও বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক বার্তা সংস্থা জানিয়েছে, ৬ সপ্তাহের বেশি সময় বিরতির পর ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে সংক্ষেপে বলেছেন, ‘গত বৃহস্পতিবার বাগদাদে এই আলোচনা শুরু হয়েছে।’

প্রতিবেদন মতে, গত বছরের এপ্রিলে দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয়। গত ১৩ মার্চ ইরান কোনো কারণ না দেখিয়েই আলোচনা ‘সাময়িকভাবে স্থগিত’ করে দেয়।

গতকাল শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা নূর নিউজ টুইটার পোস্টে জানায়, ‘বাগদাদে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা শুরু হয়েছে।’

এতে আরও বলা হয়, বৈঠকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ‘আশার আলো’ দেখা গেছে। সৌদি আরব প্রখ্যাত শিয়া নেতার মৃত্যুদণ্ড দেওয়ায় তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালালে ২০১৬ সালে তাদের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে।

নূর নিউজ আরও জানায়, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘অদূর ভবিষ্যতে’ বৈঠকে বসবেন। তবে, ইরান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ