শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউমার্কেটে সংঘর্ষ: তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা মকবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা পুলিশের মামলায় গ্রেফতার বিএনপি নেতা মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয় এবং দুপুরে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহামম্মদপুর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর রাতেই হস্তান্তর করা হয় নিউমার্কেট থানা পুলিশের কাছে।

গত সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটে ‘ওয়েলকাম’ ও ‘ক্যাপিটাল’ নামে যে দু’টি খাবারের দোকানের কর্মচারীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জেরে সংঘর্ষে জড়ান ব্যবসায়ী, কর্মচারী ও শিক্ষার্থীরা। ১৮ ঘণ্টার সংঘর্ষের ঘটনায় নিহত হন দুজন।

‘ওয়েলকাম’ ও ‘ক্যাপিটাল’ নামের দোকান দুটি সিটি করপোরেশন থেকে বরাদ্দ নিয়েছিলেন মকবুল হোসেন। তবে তিনি দোকান দুটি নিজে চালান না, ভাড়া দিয়েছেন।

এ বিষয়ে সে সময় মকবুল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, নব্বইয়ের দশকে আমি দোকান দুটি সিটি করপোরেশন থেকে বরাদ্দ নিয়েছি। তারপর থেকেই দোকান দুটি ভাড়া দেওয়া।

তিনি আরও বলেছিলেন, সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ততা তো দূরে থাক, গত চার মাস আমি নিউমার্কেট এলাকায় যাইনি।

এদিকে, এই সংঘর্ষের ঘটনায় ২৪ জনকে চিহ্নিত করার দাবি করেছে পুলিশ। যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, রাজনৈতিক বিবেচনা নয়, জড়িত যেই হোক নেওয়া হবে আইনের আওতায়।

তিনি বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে সহিংসতার ঘটনার চারটির মধ্যে দুই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবিকে।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করার কথাও জানিয়েছেন আইজিপি।

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া চার মামলার মধ্যে দুটি করেছেন নিহত নাহিদ ও মোরসালিনের পরিবার। বাকি দুই মামলার বাদী পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ