শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে-নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এছাড়াও বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী রবিবারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ অভিহিত করে বেলজিয়াম বলেছে, মস্কোর এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে।

এর আগে নেদারল্যান্ডস ২১ রুশ কূটনীতিকে বহিষ্কারের পর তাকে ভিত্তিহীন বলেছিল রাশিয়া। সূত্র: এএফপি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ