শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলিতে আহত ৩, গ্রেপ্তার ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  ইস্টার সানডে’তে বেশ কয়েকটি সুইডিশ শহরে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার জেরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে সুইডেনের শহর নরসেপিংয়ে তিনজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, এই ঘটনায় সুইডিশ শহর নরসেপিং ও লিংকসেপিং থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসেপিং থেকে ৮ জন এবং লিংকসেপিং থেকে গ্রেপ্তার হন ১৮ জন। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানায় দেশটির পুলিশ।

নরসেপিংয়ের বিক্ষোভ সম্পর্কে পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাতে তিনজন আঘাত প্রাপ্ত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই সহিংসতার সূত্রপাত গত বৃহস্পতিবার। ডেনমার্কের কট্টর উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতা রাসমুস পালুদান এক বিক্ষোভ সমাবেশ আয়োজনের পর সহিংসতা শুরু হয়। ইস্টার সপ্তাহান্তে সুইডেন জুড়ে বেশ কয়েকটি সমাবেশ করার অনুমতি পেয়েছিলেন তিনি। যেখানে তিনি পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেন।

রাসমুসের এই সমাবেশ প্রতিহত করতে পাল্টা বিক্ষোভ শুরু হয়। তাতে সুইডেনের বেশ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ