শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর অস্ত্রোপচার সফল, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত বক্তা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। গতকাল শুক্রবার জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি হয়।

আজ দুপুর ৩ টায় তার শরীরে অস্ত্রপচার করা হয়। সফল অস্ত্রপচার শেষে বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ রুমে রয়েছেন। রাত ১০ টা পর্যন্ত এখানেই ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

মাওলানা আইয়ুবীর ছোট ভাই মুফতি মাসউদুর রহমান আইয়ুবীর সঙ্গে ফোনে কথা বলে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৪ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বাম হাতের কনুই থেকে উপরিভাগ ভেঙে যায়। সেখানে স্টিলের পাত প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ সাত বছর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এভাবেই চলাফেরা করছিলেন। সম্প্রতি প্রতিস্থাপিত স্টিলের পাতের জায়গায় সংক্রমণ দেখা দেওয়ায় গতকাল শুক্রবার জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করার হয়।

হাসপাতালে ভর্তির সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করে হাতে প্রতিস্থাপিত স্টিলের পাত অপসারণ করেছেন।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ছোট ভাই মুফতি মাসউদুর রহমান আইয়ুবী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এবং হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ