শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

কাল থেকে শুরু হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

 বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের (তাকমীল) কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (২১ মার্চ) সোমবার থেকে। ১০দিন চলবে এ পরীক্ষা।

২৬ মার্চ ও শুক্রবার ‍উপলক্ষে পরীক্ষা বন্ধ থাকবে একদিন। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। পরীক্ষা শেষ হবে ৩১ মার্চ (বৃহস্পতিবার)।

হাইয়াতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯।

প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২.৩০ মিনিটে শেষ হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১.৩০ মিনিটে।

২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন যথাক্রমে বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, বুখারী শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, তিরমিযী শরীফ-১, আবু দাঊদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরীক্ষা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,  পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসী সকলের নিকট বিশেষভাবে দু‘আর আবেদন করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ