বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

হিজাব ইস্যু: কর্ণাটক হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। কর্ণাটক হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে।

আপিল করেছেন নাইবা নাজ। স্থানীয় সময় মঙ্গলবার এই আপিল করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নাইবা নাজ স্বপ্রণোদিত হয়ে এই আপিল করেছেন। উল্লেখ্য, তিনি উদুপির ওই পাঁচ শিক্ষার্থীদের কেউ নন। এর আগে, কর্ণাটকের হাইকোর্ট হিজাব পরা নিষিদ্ধ করে দেওয়া রায়ে বলেছেন, ধর্মীয় কারণে হিজাব মোটেই অপরিহার্য নয়।

মঙ্গলবার ভারতের কর্ণাটক হাইকোর্টের দেওয়া ওই রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া ওড়না পরে প্রবেশের ওপর রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটিও বহাল রেখেছে।

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ‘স্কুলগুলোর ড্রেস কোড আরোপ করার যুক্তিসংগত কারণ ছিল। ধর্ম বা অন্য যে কোনো ধরনের বিভাজন রোধ করার স্বার্থে স্কুলগুলো হিজাব নিষিদ্ধ করেছিল। এই ধরনের “নিয়ন্ত্রণের লক্ষ্য হলো একটি নিরাপদ স্থান তৈরি করা” এবং সমতাবিধানের এই আদর্শগুলো সকল শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হওয়া উচিত।’

তবে রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মামলা দায়েরকারীরা সাংবাদিকদের বলেন, ‘সংবিধান আমাদের ধর্ম নিয়ে কথা বলার অধিকার দেয়। আমরা একটা ধাক্কা খেয়েছি। আমরা খুব বেশি কিছু আশা করেছিলাম। আমরা হিজাব ছাড়া কলেজে যাব না।’

এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার হিজাব ও ওড়না নিষিদ্ধ ঘোষণার পরই আদালতের দ্বারস্থ হয়েছিল শিক্ষার্থীরা। ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বহাল রাখে হিজাবের ওপর সাময়িক নিষেধাজ্ঞা।

১১ দিন শুনানির পর মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেন, হিজাব মোটেই অপরিহার্য নয়। তাই নিষেধাজ্ঞা বহাল থাকছে। একই সঙ্গে হিজাবের পক্ষে দাখিল করা পাঁচটি মামলাও খারিজ করে দেন আদালত। সূত্র: এনডিটিভি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ