বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অর্ধেক অজুর পর টেপের পানি শেষ হয়ে অনেক পরে আসলো, আবার কি পুরো অজু করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি একদিন ওযু করতে বসে চেহারা ও হাত ধৌত করি। এমতাবস্থায় ট্যাপের পানি বন্ধ হয়ে যায়। পরে জানতে পারলাম ট্যাংকির পানি শেষ হয়ে গেছে।

প্রায় আধা ঘণ্টা পর আবার পানি এল। তারপর আমি পুনরায় ওযু করতে বসি। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার আগের ওযুর বাকি অংশ পুরা করে নিলেই হবে, নাকি পুনরায় ওযু করতে হবে?

উত্তর এক্ষেত্রে পুনরায় শুরু থেকে ওযু করা উত্তম। কেননা ওযুতে এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা সুন্নত। অবশ্য এ অবস্থায় অঙ্গগুলো শুকিয়ে গেলেও ওযু ভেঙে যায় এমন কোনো কিছু যদি না ঘটে থাকে তাহলে বাকি ওযু সম্পন্ন করে নিলেও হয়ে যাবে।

-মুআত্তা মুহাম্মাদ, বর্ণনা ৫০; আলমাবসূত, সারাখসী ১/৫৬; আলবাহরুর রায়েক ১/২৭; আলমুহীতুল বুরহানী ১/১৭৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২২১; আদ্দুররুল মুখতার ১/১২২। আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ