শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল ৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল ইমাম বুখারি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন এরদোয়ান ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব  ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ

ফেসবুকে এক নারী নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক নারীকে নিয়ে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সানমানিয়া ইউনিয়নের আড়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার হিরণ মিয়ার ছেলে রবিন (১৫), মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), আলম মিয়ার ছেলে ফারুক (২৬)।

এলাকাবাসী জানান, মনোহরদীর একজন ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন। এতে কাপাসিয়ার কয়েকজন বিরোধিতা করে কমেন্ট করেন। এ নিয়ে দুই পক্ষে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়।

এতে ছুরিকাঘাতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। কাপাসিয়া থানার এসআই মোশারফ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ