শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল ৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল ইমাম বুখারি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন এরদোয়ান ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব  ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে আরও কঠোর ভূমিকা নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। স্বল্প আয়ের মানুষের জীবন খুবই কঠিন যাচ্ছে। অথচ ব্যবসায়ীদের একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যাচ্ছে। সিন্ডিকেট ভাঙ্গতে সরকারকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্কুল কলেজে ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছ্যিক করা হয়েছে এবং পরীক্ষায় ধর্মীয় বিষয় বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মুফতি সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ওয়াফি মুহাম্মদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, নির্বাহী সদস্য মাওলানা সামিউর রহমান মুসা, মুহাম্মদ আবুদর রহীম, মাওলানা আনোয়র আলী, মাওলানা আব্দুন নূর, মাওলানা রুহুল আমীন প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ