শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

রাশিয়া ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে দুষলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন।

শুক্রবার তুরস্কে আনতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী ভাষণে জানান, ২০১৪ সালে যখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নিয়ে নেয় তখন পশ্চিমা দেশগুলো চুপ ছিল। তখন যদি তারা সরব হতো তাহলে এ নতুন যুদ্ধ থামানো যেত।

এ ব্যাপারে এরদোগান বলেন, যদি পশ্চিমারা ওই সময় আওয়াজ তুলত তাহলে আজ এ চিত্র আমরা দেখতাম? যারা ক্রিমিয়ার হামলার সময় চুপ ছিল তারা এখন কথা বলছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের চেষ্টায় রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় বৈঠকে বসেছিলেন। কিন্তু এ বৈঠক থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।

এরদোগান দুঃখ প্রকাশ করে বলেন, আশা করি ধৈর্য ও সাধারণ বোধে ফিরবে সবাই এবং অস্ত্রের ঝনঝনানি থেমে যাবে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। এ সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম থেকেই সমস্যাটি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার জন্য একই টেবিলে বসাতে সমর্থ হয় দেশটি।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ