বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

তুর্কি পররাষ্টমন্ত্রী বললেন, ‘বিশ্বকে বদলে দিবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের পররাষ্টমন্ত্রী বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্টমন্ত্রী এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

অষ্টমবারের মতো অয়োজিত ইস্তাম্বুল মধ্যস্থতা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তুরস্কের পররাষ্টমন্ত্রী মওলুদ চাভুশওলু এমন মন্তব্য করেন। এ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।

ওই সম্মেলনে মওলুদ চাভুশওলু বলেন, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। আমরা ওই ক্ষেত্রে নিজেদেরকে ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে পারি এবং ওই পরিবর্তনকে স্বীকৃতি দিতে পারি। এছাড়া আর কিছু করার নেই।

তিনি বলেন, ঠাণ্ডা যুদ্ধের উচ্ছ্বাস বা উত্তেজনা অনেক আগেই শেষ হয়েছে। বিশ্বে এখন বহুমেরু বা অনেক শক্তিশালী দেশের উদ্ভব হয়েছে। এমন সময়ে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে।

তুরস্কের পররাষ্টমন্ত্রী জানান, বর্তমানে সমগ্র বিশ্বেই সঙ্ঘাত চলছে। এ সঙ্ঘাতকবলিত এলাকায় দু’শো কোটি মানুষ বাস করে।

এসব সঙ্ঘাতের ধরন জটিলাকার হচ্ছে বলে মন্তব্য করে মওলুদ চাভুশওলু বলেন, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ব্যবস্থা এ পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্চের সাথে খাপ খাওয়াতে পারছে না। এ কারণেই ইউক্রেনে সামরিক সঙ্ঘাত চলছে। এখন আমাদের সমস্যা খুঁজে বের করে তার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ