বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ‘ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা করছে, প্রতিরোধে সরকার ব্যর্থ’ মাওলানা ফজলুর রহমানের দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস

করোনা মোকাবেলার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীর: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকাদানে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে থাকার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার গাইডলাইনে আমরা কাজ করেছি। বিশেষ ক্যাম্পেইনে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানে বাংলাদেশ বিশ্বে অষ্টম স্থানে এসেছে।

আজ শুক্রবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অনেকটা স্বস্তিতে আছি। বৃহস্পতিবার শনাক্তের হার ১ শতাংশে ছিল, মৃত্যুও ছিল ৩ জনে। করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই। এ জন্য সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, দেশে এ মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে আছে। আমরা এটিকে নিয়ন্ত্রণেই রাখতে চাই। এ লক্ষ্যে আমরা টিকা কার্যক্রম পরিচালনা করছি। এমনকি টিকা কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ইতোমধ্যেই আমাদের ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, কয়েকদিনের মধ্যেই দেশে করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। যারা বুস্টার ডোজ নেয়নি তারা যেন অতিদ্রুত নিয়ে নেয়, এটাই আমাদের উদ্দেশ্য। দেশে টিকার কোনো অভাব নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট নীতিশ চন্দ্র সরকার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ