বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ইউক্রেনকে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যে জরুরি প্রয়োজন মেটাতে ইউক্রেনের জন্য ১৪০ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। প্রতি ডলার ন্যূনতম ৯০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার মতো।

বুধবার (৯ মার্চ) আইএমএফের নির্বাহী পর্ষদ ইউক্রেনের জন্য এই অর্থায়ন অনুমোদন করে। খবর বিবিসি’র।

আইএমএফ বলেছে, পরিস্থিতি অনুকূলে এলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন কর্তৃপক্ষ দেশের পুনর্গঠন এবং উন্নয়নের লক্ষ্যে তাদের সঙ্গে মিলে একটি উপযুক্ত অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা করবে।

তবে যুদ্ধ শেষ হলে এবং সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে দেশ পুনর্গঠনের চেষ্টা চালাতে ইউক্রেনের আরও তহবিলের প্রয়োজন হবে বলে মনে করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তিনি আরও জানান, সাধারণত আইএমএফের অর্থায়নে শর্ত থাকলেও ইউক্রেনের জন্য তা শিথিল করা হয়েছে।

এর আগে বিশ্ব ব্যাংক সোমবার (৭ মার্চ) ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দেয়। ওই ঋণ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি।

তবে বিশ্ব ব্যাংক বলেছে, এই সহায়তা ইউক্রেন সরকারকে গুরুত্বপূর্ণ সেবা দেওয়া, হাসপাতালের কর্মীদের বেতন, পেনশন তহবিল ও সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে সাহায্য করবে বলে তারা আশা করছে।

এছাড়া ১৩ কোটি ৪০ লাখ ডলার অনুদান হিসেবে পাচ্ছে ইউক্রেন, যা ট্রাস্ট ফান্ডের অংশ হিসাবে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ