বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ‘ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা করছে, প্রতিরোধে সরকার ব্যর্থ’ মাওলানা ফজলুর রহমানের দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস

মানুষকে টিকা দিতে সরকারের খরচ ৪০ হাজার কোটি টাকা: জাহিদ মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের মানুষকে টিকা দিতে সরকারের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে টিকা কার্যক্রমের মাধ্যমে কোভিডের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “আমরা শুরুতেই পর্যাপ্ত টিকা কিনেছি। উপহার হিসেবেও অনেক টিকা পেয়েছি। টিকা কেনা, সংরক্ষণ ও ব্যবস্থায় আমাদের খরচ ৪০ হাজার কোটি টাকা।”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরও বলেন, “টিকা কার্যক্রমের মাধ্যমে আমরা করোনাভাইরাস মোকাবিলা করতে পেরেছি। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল হিসেবে অবস্থান করছে। প্রধানমন্ত্রীর গাইডলাইনে আমরা কাজ করেছি। করোনাভাইরাসে এখনও আমরা মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছি।”

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ