বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

এখন থেকে ভ্যাকসিন নেয়া সাত বছরের শিশুরাও যেতে পারবে ওমরায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সাত বছর বয়সী শিশুদের উপর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের নিষেধাজ্ঞা উঠল। আড়াই বছরেরও বেশি সময় পর সাত বছর বয়সী শিশুদের উপর থেকে এ নিষেধাজ্ঞা উঠল।

গতকাল শুক্রবার থেকে সাত বছর বয়সী শিশুরা হারামাইন শরীফে যেতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রনালয়।

সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রনালয় এক টুইটে জানিয়েছে, সাত বছরের বেশি বয়সী যে শিশুরা ‘তাওয়াক্কুলনা’ সাইডের মাধ্যমে করোনা ভ্যাকসিন নিয়েছে। তারা হারামাইন শরীফে প্রবেশ করতে পারবে।

সৌদি সম্প্রতি ‘সিহ্হাহ’ ও ‘তাওয়াক্কুলনা’ এপ্লিকেশিনের মাধ্যমে ৫-১০ বয়সীদের জন্য করোনা টিকা সহজলভ্য করেছে। এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় ৫-১০ বয়সীদের জন্য করোনা টিকা শুরু করেছে। কারণ এই ভ্যাকসিন শিশুদের জন্য নিরাপদ প্রমানিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ