রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসির ফলাফল ঘোষণা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘করোনার কারণে স্বশরীরে হাজির হতে পারলাম না। এটা দুঃখজনক।’

ফলাফল ঘোষণার আগে করোনা পরিস্থিতিতে ৪৪ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার করায় শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বর্তমান যুগে আমাদের পরিবারগুলো ছোট, যার কারণে একাকীত্বে ভুগতে হয়েছে শিক্ষার্থীদের। অথচ তারা স্কুল-কলেজে যাবে, সুন্দর পরিবেশে পড়ালেখা করবে, তাদের জীবন সুন্দর হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণ করেন।

ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতার মূল আয়োজনটি ছিল রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ