আন্তর্জাতিক ডেস্ক
অটোমান সাম্রাজ্যের ইতিহাস ও তৎকালীন শাসক সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন সম্পর্কে জেনে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ইসলাম গ্রহণ করেছেন ৪৫ বছর বয়সী এক জার্মান নারী। তুরস্কের গাজিয়ানতেপ শহরে স্বেচ্ছায় কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন ‘হালিমা’।
প্রতিবেদন অনুযায়ী, জার্মান নারী স্টেফানি ব্রেয়ার তার স্বামী ঈসা কারাহানের কাছ থেকে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ ও ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। এরপর ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হলে তিনি ইসলামের শিক্ষা ও ইতিহাস নিয়ে পড়াশোনা ও গবেষণা শুরু করেন।
দীর্ঘদিন ইসলামি শিক্ষা ও ইতিহাস অধ্যয়নের পর গাজিয়ানতেপে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন স্টেফানি। পরে তিনি ‘হালিমা’ নাম গ্রহণ করেন।
তার স্বামী ঈসা কারাহান বলেন, স্টেফানি ইসলামকে একটি সুন্দর ধর্ম হিসেবে উপলব্ধি করেছেন এবং সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
স্টেফানি ব্রেয়ারের ইসলাম গ্রহণে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।
সূত্র: ডিসকভার পাকিস্তান
আইও/