রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

‘জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে একদল মুনাফাখোর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে একদল মুনাফাখোর বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারার সাঈদনগর মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তরের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরমান হোসাইন। সঞ্চালনা করেন, সাধারন সম্পাদক নাঈম জামশেদ।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে একদল মুনাফাখোর। চাল, ডাল ভোজ্য তেলসহ দ্রব্যমূল্যের আকাশচুম্বীতে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এভাবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প, মধ্য আয়ের মানুষের দুঃখ দুর্দশার কুল-কিনারা থাকবে না।

তিনি আরও বলেন, মহামারি করোনার কারণে মানুষ বিপর্যস্ত। তার উপর জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্টে নিপতিত করেছে ।

বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ্য মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, করোনার খোড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পায়তারা চলছ। দেশের সকল প্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিধি নিষেধে প্রয়োগের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা শিক্ষাকাঠামো ধ্বংসের নীলনকশা তৈরীতে ব্যস্ত। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান তিনি। ।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম বলেন, প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি আদর্শ ছাত্রসমাজ তৈরীতে দেশব্যাপী ব্যাপক ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র আন্দোলন । দেশ ও দশের কল্যাণে গত ত্রিশ বছরে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।

সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে নাঈম বিন জামশেদ কে সভাপতি মাইদুল হাসান সিয়ামকে সহ-সভাপতি ও ইউসুফ সিরাজীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার, ছাত্র আন্দোলন নগর উত্তরের সহ-সভাপতি মুহাম্মাদ কাউসার আহমদ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ ও কল্যান সম্পাদক মিযান বিন নজির, প্রকাশনা ও দফতর সম্পাদক আবু বকর সিদ্দিক , কওমি মাদরাসা সম্পাদক আমীন শরিফ, আলিয়া মাদরাসা সম্পাদক আনাস আব্দুল্লাহ, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নুরুন্নবী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুহাইল তানভীর, নগর আমেলার সদস্য মুহাম্মাদ মাহদি হাসান সহ নগর শুরা ও থানা শাখার নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ