রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

কোভিড ভ্যাকসিনের ৪র্থ ডোজ অনুমোদনের পথে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানির ভ্যাকসিন বিষয়ক নীতিনির্ধারকরা করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে।

বৃহস্পতিবারদেশটির করোনার টিকা বিষয়ক বিশেষজ্ঞ প্যানেল স্টিকো’র প্রধান থমাস মারটেনস সাংবাদিকদের এই তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলোর দু’টি ডোজ নেওয়ার পরে বহু দেশেই সাধারণ মানুষ টিকার বুস্টার ডোজ নিতে শুরু করেছেন। উপমহাদেশেও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। অবশ্য গত বছরের শেষে দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয় ইসরায়েল।

জার্মানির টিকা বিষয়ক নীতিনির্ধারক সংস্থা স্ট্যান্ডিং কমিটি অন ভ্যাক্সিনেশন (স্টিকো)-র প্রধান থমাস মারটেনস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসে আক্রান্ত হলেও করোনা টিকার চতুর্থ ডোজ গুরুতর অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের কাছ থেকে এই তথ্য পেয়েছি। খুব দ্রুতই এ বিষয়ে (টিকার চতুর্থ ডোজ অনুমোদনের) সুপারিশ করবে স্টিকো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ