রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

উত্তরায় আইসিডিডিআর,বি-এর নমুনা সংগ্রহ কেন্দ্র চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার উত্তরাতে আইসিডিডিআর,বি-এর ডায়াগনস্টিক ল্যাবরেটরির একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এটি উদ্বোধন করা হয়।

আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ড. দিনেশ মন্ডল এসএইচ প্রোপার্টিজ, উত্তরার বাড়ি নম্বর ৩৫, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪-এ অবস্থিত এই নমুনা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. তাহমিদ আহমেদ রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্টের গুণমান ও সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আইসিডিডিআর,বি-এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ, যা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রচেষ্টার জন্য অপরিহার্য।

ড.দিনেশ মন্ডল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি শুধু উত্তরার মানুষদেরকেই উপকৃত করবে না, বরং এর পার্শ্ববর্তী এলাকা যেমন টঙ্গী ও গাজীপুরে বসবাসকারী মানুষদের জন্যও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা প্রদানের মাধ্যমে সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করবে। ’

উল্লেখ্য, আইসিডিডিআর,বি-এর ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআর,বি-এর ঢাকা ও মতলব হাসপাতালে আগত দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে।

আজ শুক্রবার থেকে নমুনা সংগ্রহ কেন্দ্রটি কার্যক্রম শুরু করবে। সারা বছর প্রতিদিন সকাল সাড়ে ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। তবে, কোভিড-১৯ এর পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ