রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

তুরস্ক-গ্রিস সীমান্ত: ঠান্ডায় ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিস সীমান্তের কাছে তুরস্কে শীতের কারণে ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় দেশ একে অন্যকে দোষারোপ করছে।

গ্রিসের সীমান্ত কর্মকর্তাদের দোষারোপ করে তুরস্ক বলেছে, অভিবাসনপ্রত্যাশীদের তারা ফেরত পাঠিয়েছে। সে কারণে তাদের মৃত্যু হয়েছে।

যদিও গ্রিস সেই অভিযোগ বেশ কঠোরভাবে নাকচ করেছে।

অভিবাসনপ্রত্যাশী ইস্যুতে দেশ দুটি প্রায়ই স্থল ও সমুদ্র সীমানা অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয়। তুরস্কের কর্মকর্তারা বলছেন, বুধবার সকালে নয়জনের মরদেহ পাওয়া যায়। পরে অনুসন্ধানে আরও দুজনের দেহ পাওয়া যায়। তাদের সবার দেহ বরফে জমে গেছে।

পরে আরেকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলে, তিনি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু অভিযোগ করে বলেছেন, অভিবাসনপ্রত্যাশীদের আটকের পর পোশাক ও জুতা খুলে নিয়েছে গ্রিসের সীমান্ত বাহিনী। সে কারণে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।

গ্রিসের অভিবাসন মন্ত্রী নটির মিটারাচি বলেছেন, মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনার ব্যাপারে সত্য লুকিয়ে তুরস্ক যে প্রপাগান্ডা চালাচ্ছে, তার কোনো সামঞ্জস্য নেই।

সূত্র: বিবিসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ