রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ মৃত্যু, শনাক্ত ১২১৯৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনায় ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩১ জনের মৃত্যু হয়েছিল।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ১৯৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৩। আগের দিন এ হার ছিল ২৯ দশমিক ১৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৩ জন। এ ছাড়া খুলনায় ৭, রাজশাহীতে ৬, চট্টগ্রামে ৫, বরিশালে ৩ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৬১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ