রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সৌদি আরবে বুস্টার ডোজের বাধ্যবাধকতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার বুস্টার ডোজ নেওয়ায় বাধ্যবাধকতা শুরু হয়েছে সৌদি আরবে। বুস্টার ডোজ দেওয়া না থাকলে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটি।

করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে সৌদি আরব। এরপরও দেশটিতে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

বুস্টার ডোজ দেওয়া না থাকলে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে সৌদি সরকারের গৃহীত কর্মসূচির বাস্তব কার্যকারিতার জন্যই করোনা অনেকটা মোকাবিলা করা গেছে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

স্বাস্থ্যসেবার গুণগতমান, ভ্যাকসিন কর্মসূচি এবং বিশ্বের সঙ্গে ভ্রমণ যোগাযোগ সচল থাকায় সৌদি আরব রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ