রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সিরিয়ার মুসলিম শরণার্থীদের দেখার কেউ নেই, তীব্র ঠাণ্ডায় দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র ঠাণ্ডায় সিরিয়ার শরণার্থী ক্যাম্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

দেশটির ইদলিব প্রদেশের উত্তরে আল-জিয়ারা এবং আল-শেখ বাহর এলাকায় শরণার্থী ক্যাম্পে সাত দিন এবং দুই মাস বয়সী শিশু দুটির মৃত্যু হয়।

এর আগে জানুয়ারিতে আলেপ্পো প্রদেশে এবং কাসতাল মিকদাদ এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছিল। সিরিয়ার এক দশকব্যাপী যুদ্ধে গৃহহীন হন লাখ লাখ মানুষ। বিরোধীদের দখলে থাকা বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রায় ২৮ লাখ মানুষ। কোনরকমে তাবু খাটিয়ে বসবাস করেন তারা। শীতবস্ত্র ও জ্বালানি না থাকায় তাদের বেশিরভাগের ওপরই দুর্ভোগ নেমে এসেছে।

সম্প্রতি তুষারঝড়, বন্যা ও তুষারপাতে অন্তত ৯শ ৩৫টি তাবু ধ্বংস হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন শরণার্থী ক্যাম্পের সাড়ে ৯ হাজারের বেশি তাঁবু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ