সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান

ঢাকা রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদরাসার পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় অবস্থিত জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুনর্মিলনী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফারেগীনরা উপস্থিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে বর্তমান শিক্ষার্থীদের মাঝে ছিলো দারুণ উদ্দীপনা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আবনায়ে কারীমিয়ার সভাপতি মাওলানা ইয়াকুব আলী।

প্রথম অধিবেশনে ফারেগীনরা অনুভূতি ব্যক্ত করেন। আসরের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। উপস্থিত ফারেগীনদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মাদরাসার মুহতামিম মাওলানা মকবুল হোসাইন, নাজেমে তালিমাত মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, ইফতা বিভাগের প্রধান মুফতি জাবের হোসাইন।

পরে আবনায়ে কারীমিয়ার পক্ষ থেকে জামিয়ার সকল উস্তাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও জামিয়ার ৩০০ ফুজালা ও ত্বলাবাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন আবনাউল কারীমিয়া রামপুরার সাংগঠনিক সম্পাদক মুফতী শওকত উসমান।

এছাড়াও জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার দুই দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

১ম দিন বয়ান করেছেন- মাওলানা মাহবুবে এলাহী, মুফতি ওয়ালিউল্লাহ, শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা কারী নাসিরুদ্দিন।
২য় দিন বয়ান করেছেন- মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতি শফিকুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ