রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল রোডে টেম্পুর সঙ্গে মিনিবাসের সংঘর্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বেলা এগারোটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেম্পু যাত্রী ছিলেন। নিহতদের বাড়ি গাজীপুর মহানগরের কড্ডা নান্দুন এলাকার স্থানীয় বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৫) ও একই এলাকার নুর আলমের ছেলে মো. লিমন (১৩)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

বাসন থানার এসআই মো. মতিউজ্জামান জানান, বুধবার বেলা এগারোটার দিকে টেম্পুটি ভর্তি যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পরে ইটাহাটা এলাকায় আশার পর তাকওয়া নামে একটি পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টেম্পুকে চাপা দেয়।

এ ঘটনায় তাদেরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ