রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

কুষ্টিয়ায় স্কুল শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে ঝাড়ু নিয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি ও ম্যানেজিং কমিটি নিয়ে স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ঝাড়ু নিয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

আজ বুধবার বেলা ১২টায় স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিভাবকের সাথে অংশ নেন স্কুলটির শিক্ষর্থী ও এলাকাবাসী। কর্মসূচী থেকে প্রধান শিক্ষক আনসার আলিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আন্দোলনে অংশ নেয়া অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অধিক অর্থ আদায়, স্কুলের জমির লিজকৃত টাকা স্কুল ফান্ডে জমা না দেয়া, বিদ্যালয়টিকে মাদকের আখড়া বানানোসহ প্রধান শিক্ষক আনসার আলি বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

নতুন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছে ফ্রম বিক্রিও করেছে এই প্রধান শিক্ষক। কিন্ত হঠাৎ করে নির্বাচন না দিয়ে তার ইচ্ছে মত প্রার্থীকে সভাপতি বানানোর পায়তারা করছে। তাই অবিলম্বে এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আনসার আলিকে অত্র বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

মানববন্ধন চলাকালিন আনসার আলি প্রলিশ প্রহরায় বিদ্যালয়ের প্রবেশ করেন। এ সময় অভিভাবকরা ঝাড়ু নিয়ে তার উপর চড়াও হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ