রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

মার্কিন বন্দিকে মুক্তি দিতে তালেবানকে বাইডেনের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবানের হাতে বন্দি মার্কিন নৌসেনার সাবেক কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি স্পষ্ট জানান, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

জানা যায়, দুই বছর আগে মার্কিন নৌসেনার সাবেক কর্মী মার্ক ফ্রেরিচসকে অপহরণ করে তালেবান। প্রায় দশ বছর ধরে আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে আমেরিকার শেষ বন্দি হচ্ছেন ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে তালেবানদের বিরুদ্ধে বড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন।

এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

তিনি বলেন, এটা নিয়ে কোনও আলোচনা হবে না। কোনও মার্কিন নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা বা নিরীহ মানুষকে হুমকি দেওয়া মেনে নেওয়া হবে না। কাউকে অপহরণ করা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ