রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’

মাধবপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি

ভারতীয় সীমান্তবর্তী এলাকা হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির শ্রীধরপুর এলাকায় সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সোমবার (৩০ জানুয়ারি) সাংবাদিক সাইদুর রহমান ও তার সহযোগী শফিকুল ইসলাম শ্রীধরপুর গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে চোরাকারবারিরা খবর পেয়ে তাদের পিছু করতে থাকে। একসময় উপজেলার ৩ নং বহরা ইউপির শ্রীধরপুর গ্রামের চোরাকারবারি মোঃ জামাল মিয়া(২২), আক্কাস আলী (৪০),আলকাস আলী(৪৫) উভয়ের পিতা মর্তুজ আলী ও তাদের স্ত্রী সন্তানসহ সাংবাদিকের উপর হামলা চালায় এবং দেশিয় অস্র দিয়ে তাদের বেদম মারদর করে।

সাইদুর রহমান জানান, এ সময় তাদের হাতে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা দামের ২ টি ক্যামেরা, ৪৫ হাজার টাকা দামের ৩ টি মোবাইল ফোন ও নগদ টাকা-পয়সাসহ অন্যান জিনিস পত্র ছিনিয়ে নিয়ে যায়।

তিনি জানান, ঐ সময় চোরাকারবারিরা ভারতীয় নিষিদ্ধ গাজা, ফেনসিডিল, ও চোরাই গরু পাচার করছিল। আর এমন সংবাদ যেন প্রচার না হয় সেজন্যই এমন হামলা। এই চোরাকারবারিদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন যায়গায় একাদিক মামলা রয়েছে।

জানা যায়, পরে স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক মোঃ জসিম উদ্দিন খবর পেয়ে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মামলা হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ