রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩ হাজার ৫০১ জন। এদিকে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৩৯৪ জনে দাঁড়াল।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৬৫টি ল্যাবে ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫০১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে দাঁড়াল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩১ জনের ২০ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ১৬ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহীর, ১ জন সিলেটের, ৫ জন খুলনার, ৩ জন রংপুরের এবং ৩ জন ময়মনসিংহ বিভাগের। এছাড়া বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকালের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া গতকাল ৩৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। আর গতকাল ৪৩ হাজার ৬ জনের করোনা পরীক্ষায় ১২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৪৯০ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৮২ হাজার ৯৭১ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৪৯১ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ