রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’

শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে নাকাল উত্তরবঙ্গের জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে গত দুদিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে।

গতকাল শনিবার সকাল নয়টায় ৭ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড় ও কুড়িগ্রামের রাজারহাটে যৌথভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অফিসের ভাষায় ৬-৮ এর মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। সকাল ১০টার পর সূর্যের দেখা মিললেও তাপ ছড়াতে পারেনি।

জানা যায়, মধ্য মাঘের পর তাপমাত্রার পারদ দ্রুত নামছে। বাড়ছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হাঁড় কাপানো কনকনে শীত এ জনপদের মানুষকে কাবু করে ফেলেছে। হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়ার এমন রুপ দেখা দিয়েছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ পঞ্চগড়ে।

বাতাসের পরিমান বেড়ে যাওয়ার কারনে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ কমছে। যা এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। এমন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। এখন চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ