সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে মন্ত্রণালয়: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান সামনে রেখে প্রতি বছর পণ্যের দাম বাড়ে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে ছিন্নমূল শীতার্তদের মধ্যে রোটারি ক্লাবের কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্যমন্ত্রী বলেন, খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। টিসিবির পণ্য বিক্রির পরিমাণও দ্বিগুণ করা হবে রমজানে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে।’ এ জন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

লালমনিরহাটের ব্র্যান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্পকারখানা প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একই সঙ্গে এ জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসারণে কাজ করছে। এরই অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের।’

এ ছাড়া বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের সাথে রেলপথ যোগাযোগ সচল করে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের রেলপথ মন্ত্রণালয়কে বলা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় ভোজ্যতেলের দাম বাড়তে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভোজ্যতেল ব্রাজিল থেকে আমদানি করা হয়। তাই সেখানে দাম বাড়লে বাংলাদেশেও দাম আরও বাড়তে পারে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ