রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে অস্ত্রসহ রাজু রায় নামে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি থেকে ১টি অবৈধ এলজি অস্ত্রসহ রাজু রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আজিম নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।

গ্রেপ্তার রাজু রায় (৩৭) ফটিকছড়ি উপজেলার তৈইলপাড় এলাকার মৃত খোকা রায়ের পুত্র।

র‌্যাব কর্মকর্তা নূরুল আবছান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফটিকছড়ি থানাধীন আজিমনগর এলাকার রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে ১ টি এলজিসহ তাকে গ্রেপ্তার করে।"

পরে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ